লভ্যাংশ দেবে না সাভার রিফ্যাক্ট্ররিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩১ ১০:৩০:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৪ পয়সা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৫ টাকা ১৭ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী  ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি।