দর বাড়ার শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩১ ১৬:০১:৫৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা  বা ৯.৯৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৮৭ টাকা  ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার  ৪২২ বারে ২ লাখ ৬২ হাজার ৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ৭০  পয়সা  দরে লেনদেন হয়।  কোম্পানিটি এক হাজার ২৫ বারে ১৫ লাখ ৫ হাজার  ৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য  ৫ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, ফ্যামিলি টেক্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, সায়হাম কটন, কুইন সাউথ টেক্সটাইল ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।