প্রথম প্রান্তিক প্রকাশ করবে এস.আলম কোল্ড রোল্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৫:৫৭:৩০


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

সভায় গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।