বিদায়ী বছরে বৈদেশিক বিনিয়োগ কমেছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০১ ১১:৪২:০২
পুঁজিবাজারে সদ্য বিদায়ী বছরে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনে পরমিাণ কমেছে। ২০১৮ সালে বিদেশি বিনিয়োগ কমেছে ১৬ দশমিক ১৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী অর্থবছরে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৫৮৫ কোটি ৬১ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৬.৩২ শতাংশ। বছরজুড়ে বিদেশিদের ক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৪ হাজার ৪৯৬ কোটি ২৪ লাখ টাকা এবং বিক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯ কোটি ৭১ লাখ টাকা৷
অপরদিকে, ২০১৭ সালে বৈদেশিক লেনদেনের পরিমাণ ছিল ১১ হাজার ৪৪৭ কোটি ৬৩ লাখ টাকা৷ এর মধ্যে ক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৬ হাজার ৫৭৬ কোটি ২৯ লাখ টাকা এবং বিক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৪ হাজার ৮৭১ কোটি ৩৪ লাখ টাকা৷
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













