কেডিএসের ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২৪ ১৯:২৩:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের র্অধবাষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১ টাকা ৩১ পয়সা।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) ইপিএস হয়েছে ৮৬ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ৯১ পয়সা।

সান বিডি/এসকেএস