ডিএসই‘র ৯১৭তম বোর্ড সভায় যেসব প্রস্তাবনা উপস্থাপন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-৩০ ১৩:০৬:৩৩


গতকাল (২৯.০১.২০১৯) ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের ৯১৭তম বোর্ড সভায় ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

মূলধন গঠন, এসএমই বোর্ডের উন্নয়ন, পণ্যের বৈচিত্রকরণ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রস্তাবনাগুলোর মধ্যে- মধ্য ও দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত পরিকল্পনার পাশাপাশি স্বাধীন ও শক্তিশালী রিসার্চ টিম গঠন, ট্রেডিং সিস্টেম কেন্দ্রীভূতকরণ, ব্যবসায়িক ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের উন্নয়নকে ত্বরান্বিতকরণ ও তথ্য প্রকাশের অটোমেশন পদ্ধতির উন্নয়ন, ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ ও সক্ষমতার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।