ডিএসইতে সরকারের রাজস্ব বেড়েছে ১৮ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৫ ১৪:১৪:৩৮


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানুয়ারি মাসে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ টাকা বা ১২৬ শতাংশ।  ডিসেম্বরে  রাজস্ব আদায় ছিল ১৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ১৮ কোটি ২২ লাখ টাকা বা ১২৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানুয়ারিতে আদায় হওয়া রাজস্বের মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ৩৪ লাখ টাকা আদায় হয়েছে। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন থেকে রাজস্ব আদায় ১৩ কোটি ৬৪ লাখ টাকা বেড়েছে।

এদিকে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে জানুয়ারিতে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৫ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারিতে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৫৮ লাখ টাকা।

সান বিডি/এসকেএস