পুঁজিবাজারের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেবে না সরকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৭ ১৫:৪৪:৩৮
পুঁজিবাজারের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত সরকার নেবে না। পুঁজিবাজারের উন্নয়নে সব সময় সহযোগিতা করা হবে। পুঁজিবাজার বিষয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করবে সরকার।
বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রনালয়ে এনইসি কনফারেন্স রুমে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও ব্যাংকিং পরিস্থিতি নিয়ে আলোচনায় সভা শেষে পুঁজিবাজার বিষয়ে সরকারের অবস্থান কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. আবুল হাশেম, পরিচালক রকিবুর রহমান ও মিনহাজ মান্নান ইমন, এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানীজ এসোসিয়েশনের সভাপতি মো: খলিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













