সাত কলেজের দাবি মেনে নেওয়ার আশ্বাস ঢাবির
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৪ ১৬:০১:২৬
সরকারি সাত কলেজে সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দূর করাসহ নানা সমস্যা সমাধানের আশ্বাস দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার সকালে সাত কলেজের শিক্ষার্থীরা ২য় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেন। দীর্ঘ ২ ঘন্টা অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয়ে এমন আশ্বাস দেন।
প্রক্টর জানান, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা ভিসি স্যারের সঙ্গে আলোচনা করেছি। আগামী ২৮ তারিখ তোমাদের দাবি নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে। সেখানে সাত কলেজের প্রতিনিধিও রাখা হবে।ভিসি জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
তিনি আরোও জানান, ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করার পরিকল্পনা গ্রহণকরা হয়েছে। অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন করা হবে।
সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রামের চালু করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













