ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৭ ১৭:৪৯:০৯


বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ডের’ খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ আন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। মঙ্গলবার বিএসইসির ৭১৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নিবার্হী পরিচালক মো: মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির উদ্যোগতার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অবিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টাডিয়ান হিসাবে কাজ করছে সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টাডিয়াল সার্ভিসেস লিমিটেড।

সানবিডি/এসকেএস