স্বামীকে ছেড়ে না ফেরার দেশে স্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১১:৫১:২৭


ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের শহিদুল কিরমানীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করছেনে। রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান।

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের শহিদুল কিরমানী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। আগুনে শহিদুলের ৪৩ শতাংশ ও তার স্ত্রী জান্নাতুলের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে বেশ কয়েকজন দগ্ধও হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সানবিডি/ঢাকা/এসএস