আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল নতুন সভাপতি ও সচিব নির্বাচিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১২:৫৩:৩৯
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের এক যৌথ সভা গত ২৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় মো. আনিসুজ্জামান কাউন্সিলের চেয়ারম্যান ও শহীদুল হক সচিব নির্বাচিত হন। এছাড়া মোহাম্মদ আরিফ ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ আহসান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
মো. আনিসুজ্জামান এমএম ইস্পাহানী লিমিটেডের মহাব্যবস্থাপক ও শহীদুল হক কবির সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। মোহাম্মদ আরিফ ইউনিটেক্স গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও মোহাম্মদ আহসান অডিকস্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













