বেক্সিমকোর লেনদেন ১৪৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৬ ১৬:০০:১৩


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪৮ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসির শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার।

৮৯ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লঙ্কাবাংলা ফাইনান্স।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, ইসলামিক ফাইন্যান্স , বিডি ফাইন্যান্স, ড্রাগন সোয়েটর ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:০০/১৬/৮/২০২১