লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৫:৫৮:৫০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৩০ কোটি ৩৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৮ লাখ ৫ হাজার টাকার।
৬২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লঙ্কাবাংলা ফাইনান্স।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, মালেক স্পিনিং, সাইনপুকুর সিরামিক, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:৫৮/১৮/৮/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













