লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১৬:০৫:৪১
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৫৫ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিম সিমেন্টের শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকার।
৭৪ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স , ওরিয়ন ফার্মা, জিবিবি পাওয়ার, আল-আরাফা ইসলামী ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













