ফেব্রুয়ারিতে সেরা ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-০৩ ১৫:৪০:০১
গত ফেব্রুয়ারি মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড। চতুর্থ স্থানে শেলটেক সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম ইউনিয়ণ শেয়ার ম্যানেজমেন্ট লিমিটেড, ষষ্ঠ দোহা সিকিউরিটিজ, সপ্তম ঢাকা ব্যাংক সিবিউরিটিজ লিমিটেড, অষ্টম এম সিকিউরিটিজ লিমিটেড, নবম প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ লিমিটেড।
এরপর যথাক্রমে রয়েছে :- আদিল সিকিউরিটিজ লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, পুবালী ব্যাংখ সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবংভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













