দুই প্রতিষ্ঠানকে স্টক ব্রোকার-স্টক ডিলার সনদ প্রদান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১৬:৩৪:৪৭


স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুইটি হলো : স্নিগ্ধা ইক্যুইটি লিমিটেড এবং বি রিচ লিমিটেড। এর মধ্যে একটিকে স্টক ব্রোকার এবং অপরটিকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠান দুইটির মধ্যে বি রিচ লিমিটেডকে স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ এবং স্নিগ্ধা ইক্যুইটি লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস