সিএসই ও কবির সিকিউরিটিজের মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৭ ১১:৪০:৫৪
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও কবির সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার (৬ মার্চ) সিএসই এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়েএ চুক্তি সম্পন্ন করা হয়। এর মাধ্যমে চট্টগ্রামে অবস্থিত কবির সিকিউরিটিজ লি. তার গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল ।
এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক (ভারপ্রাপ্ত) এবং কবির সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন ।
সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, এই চুক্তি সম্পাদন প্রক্রিয়া ট্রেকহোল্ডারগনের জন্য সময়োপযোগী এবং লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী । এই কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রামস্থ ট্রেক কবির সিকিউরিটিজ লি. প্রথম হিসেবে চুক্তি স্বাক্ষর করায় তাদের আন্তরিক অভিন্দন জানাচ্ছি ।
কবির সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির বলেন, এই চুক্তির মাধ্যমে সিএসইতে লেনদেনের প্রক্রিয়া আরো সহজ হবে এবং উভয় পক্ষের কার্যক্ষেত্র আরো প্রসারিত হলো ।
এছাড়া সিএসই এর সম্মানিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, ডিজিএম এবং হেড অব আইটি, জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ডিজিএম এবং হেড অব মাকেটিং ও বিজনেস প্রমোশন, জনাব একেএম শাহরোজ আলম, এজিএম এবং কোম্পানী সেক্রেটারী, জনাব রাজীব সাহা, কবির সিকিউরিটিজ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. আনোয়ার সাদাত এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) এর সাথে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে । এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী এই চুক্তি স্বাক্ষর করেছে এবং গত ফেব্রুয়ারী-তে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. এর সাথে এই চুক্তি সম্পাদিত হয় । এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসই গত ২০১৫ সালে প্রথম এই চুক্তি সম্পাদন করে এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সফলতার সাথে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর মাধ্যমে সিএসইতে লেনদেন সম্পন্ন করে আসছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













