আগস্টে সেরা ব্রোকারেজ ইউসিবি স্টক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৫ ১৩:১৪:৪০


আগস্ট মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। তালিকায় শীর্ষে অবস্থান করছে ইউসিবি স্টক ব্রোকারেজ সিকিউরিটজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড । তৃতীয় অবস্থানে রয়েছে লংকা বাংলা সিকিউরিটিজ  লিমিটেড।

শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইপিএলসি সিকিউরিটজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড,  বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, মার্কেনটাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড,  রয়েল ক্যাপিটাল লিমিটেড, মাল্টি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেড ও এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস