আগস্টে সেরা ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৫ ১৩:০৩:৩৮


গত আগস্ট মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। চতুর্থ স্থানে এএইচসি সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ টাইমস সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম জাহান সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম আদিল সিকিউরিটিজ লিমিটেড, নবম আরএকে ক্যাপিটাল  লিমিটেড এবং দশম স্থানে রয়েছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে :- এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, শাকিল রিজভী স্টক লিমিটেড, বি এন্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, ইনোভা সিকিউরিটিজ লিমিটেড, মিরর ফাইন্যান্স ম্যানেজমেন্ট লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, এপেক্স ইনভেসমেন্টস লিমিটেড ও পার্কওয়ে সিকিউরিটিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস