ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৯ জন গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০১ ১১:৩৬:২০


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।

ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন জানান, অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এনজে