বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০১ ১০:৫০:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ‘কনকর্ড লিলি হাইটস’ (প্লট: ০৮, রোড: ১৬/পুরাতন ২৭, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯, বাংলাদেশ)-এ অবস্থিত ২৪ হাজার ৩২১ বর্গফুট আয়তনের একটি বাণিজ্যিক স্পেস ক্রয় করবে।
যার মূল্য ৫ কোটি ৪৩ লাখ ০১ হাজার ১৫৮ টাকা (নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচ ব্যতীত)। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, অনুষ্ঠিত তাদের ৩৪২তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














