ব্যাংক এশিয়ার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-১০-০১ ১০:৩৩:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসইসি৩০ সেপ্টেম্বর পত্রের মাধ্যমে ‘ব্যাংক এশিয়া সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড’ (যা আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল এবং ফ্লোটিং রেট-বিশিষ্ট) ইস্যু করার অনুমোদন দিয়েছে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া এই বন্ডের মোট পরিমাণ ৮০০কোটি টাকা, প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। যার মেয়াদ ৭ বছর।
এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ ‘বাসেল-৩’ এর শর্তানুযায়ী ‘টায়ার-২ ক্যাপিটাল’ শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নমূলক যোগ্য উদ্যোগসমূহে অর্থায়নের কাজে ব্যবহৃত হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













