এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১৮:২৩:৩২


চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন করে দিয়েছে সরকার। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে।

এছাড়া ৪ মে এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।

গত ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।