পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করবে স্টক এক্সচেঞ্জের দুই এমডি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-১৬ ১৯:৩৩:৩২
পুঁজিবাজার উন্নয়নে একসাথে কাজ করবেন বলে আশ্বাস ব্যক্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ ঢাকার নিকুঞ্জে অবস্থিত ডিএসই কার্যালয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলাচনা হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
পুঁজিবাজারের উন্নয়নে উভয় এক্সচেঞ্জ কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করবেন বলে উভয়-ই সম্মত হন এবং এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার হাত আরো বৃদ্বি করবেন বলে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী একমত পোষণ করেন।
সানবিডি/ঢাকা/এসআই্






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













