সমন্বয় করা হয়েছে সিএসই-৫০ ইনডেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৫:৫০:৪১


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করাহয়েছে৷ এতে নতুন ০২ টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০২টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে৷ এটি কার্যকরী হবে ০১ মার্চ থেকে।

নতুন করে যুক্ত কোম্পানিগুলো হল- বিকন ফার্মাসিউটিকালস লিঃ এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাহক লিমিটেড ।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হল- আইডিএলসি ফাইনান্স লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ।

নতুন করে যুক্ত ০২ টি কোম্পানিসহ ৫০ টি কোম্পানির নাম হল- স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিঃ, ব্র্যাক ব্যাক লিমিটেড, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিঃ, লাফারজহোলসিম বাংলাদেশ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিঃ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পুবালি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিঃ, প্রাইম ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রবিউশন কো লিঃ, লঙ্কা বালা ফাইনান্স লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিঃ,ওয়ান ব্যাংক লিমিটেড, এসিআই লিঃ, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিঃ, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, সোশাল ইসলামি ব্যাংক লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ব্যাক এশিয়া লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিঃ, ঢাকা ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিঃ, খুলনা পাওয়ার কোঃ লিঃ, জিপিএইচ ইস্পাত লিঃ, আইএফআইসি ব্যাংক লিঃ, শাহজালাল ইসলামি ব্যাংক লিঃ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এম্ড ডিসট্রবিউশন কোঃ লিঃ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিঃ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোঃ লিঃ, বিবিএস ক্যাবলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, বিকন ফার্মাসিউটিকালস লিঃ এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ।

এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৫০ ইনডেক্স-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৬৪.২% , ফ্রি-ক্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ক্লোট বাজার মূলধনের শতকরা ৬৪.৯ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ট্রেডেড টার্নওভার হল ৪১.৫ ভাগ৷

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস