ডিএসই’র এমডিকে সিটি ব্যাংক ক্যাপিটালের অভিনন্দন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-২৫ ১৯:৫৭:৩৭


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিটি ব্যাংক ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন রাজধানীর নিকুঞ্জে ডিএসইর প্রধান কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

সিটি ক্যাপিটাল সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানানোর সময় প্রতিষ্ঠানটির ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান কর্মকর্তা তানজিম আলমগীর, সিটি ক্যাপিটালের সিনিয়র ম্যানেজার সুমিত পোদ্দার এবং ডিএসইর পিআর অ্যান্ড পাবলিকেশন বিভাগের ডিজিএম শফিকুর রহমান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই