মুজিব শতবর্ষ উপলক্ষে ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সেমিনার অনুষ্ঠিত
:: প্রকাশ: ২০২২-০৩-১৬ ১৩:৩৮:৩৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইডেন মহিলা কলেজে ‘বঙ্গবন্ধু ও নারী ভাবনা: অসাম্প্রদায়িক দর্শন’ বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ইব্রাহীম মো. নূরুল হুদার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার।
প্রবন্ধ উপস্থাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, সমাজবিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সাদেকা হালিম।
এ সময় সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সফল অনুষ্ঠান আয়োজন করায় কলেজের অধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানান। তিনি প্রবন্ধ উপস্থাপকের প্রতি ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রবন্ধে বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনে নারীর প্রতি শ্রদ্ধাবোধ, সভ্যতার বিনিমাণে নারীর অসামান্য অবদান এবং অসাম্প্রদায়িক চেতনার বিষয়টি উঠে আসে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













