৩৮ ও ৪২ বিসিএস থেকে ৮৮৩ জনকে নিয়োগের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৮:৫৪:০৯
৩৮তম ও ৪২তম বিসিএস থেকে মোট ৮৮৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন-ক্যাডারে এবং ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এম প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হলো।
পিএসসি জানায়, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ও ৩৮তম বিসিএস থেকে ১০ গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













