এক সপ্তাহের মধ্যে নতুন এমপিওভুক্তির ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৫ ১২:০৯:৪৮


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।

আজ রবিবার (৫ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২ হাজারের কিছু বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ গত বছরের শেষ দিকে শুরু হয়। এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ১৭শ, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১৫০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি।

এসময় শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। এ স্তরের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণি মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে তারা শিক্ষা বোর্ড থেকে সনদ পাবে।

সানবিডি/এনজে