আগামীতে শিক্ষাই বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প হবে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৯ ১৫:২৭:৫৬
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মন্তব্য করেছেন,আগামীতে শিক্ষাই বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প। তিনি বলেন। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ জিডিপির ছয় ভাগে নিয়ে যেতে হবে আমাদের। কারণ বড় বড় মেগা প্রকল্পগুলো শেষ হলে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প।
আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর সেন্ট জোসেফ স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
শিক্ষা বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় বিনিয়োগ জিডিপির ছয় ভাগে নিয়ে যেতে হবে, বর্তমানে আমরা তিন ভাগে আছি।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০০৬ সালে সারা দেশের যা বাজেট ছিল এখন শিক্ষা বাজেটই তার চেয়ে অনেক বেশি। শিক্ষায় আমরা অনেক বিনিয়োগ করছি, আরও অনেক বিনিয়োগ করতে হবে।
নতুন শিক্ষা কার্যক্রম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে শিক্ষক হবেন গাইড। শিক্ষার্থীদের আন্দময় শিক্ষায় প্রবেশ করতে পরিচালকের ভূমিকা পালন করবেন শিক্ষকরা।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কীভাবে আনন্দ করে পড়া যায় শেখা যায় , বোঝা যায়, শিক্ষাকে সবার জন্য সহজ করে দেওয়া, আনন্দময় করে দেওয়ার জন্যই শিক্ষায় সেই পরিবর্তন আনতে চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাকে আনন্দময় করতে চাই, শিক্ষায় পরিবর্তন আনতে চাই। শিক্ষকের জায়গায় (ভূমিকায়)ও পরিবর্তন আসছে। শিক্ষক এখন ফেসিলিটেটর , গাইড , শিক্ষার্থীর আনন্দের অংশীদার হবেন। শিক্ষার্থীকে শিক্ষার জগতটাকে শিক্ষক তৈরি করে দেবেন। আমরা অনেক যত্ন করে এটা (নতুন শিক্ষাক্রম) তৈরি করেছি যেন শিক্ষার্থীরা আনন্দের মধ্যে শিক্ষার জগতাটাকে খুঁজে নিতে এবং শিক্ষার জায়গাটাকে পূরণ করতে পারে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













