ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-০৮ ১৯:৩৩:০৩
মহামারী ডেঙ্গু প্রতিরোধে খুলনা নগরীর খালিশপুরে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় চরেরহাটস্থ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনিতীবিদ কাজী শফিকুল ইসলাম।
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের পৃষ্ঠপোষকতায় এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. আবু ইউসুফ বাবুল।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হাবিবা খান, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম নান্টু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুমান আর, সহিল উদ্দিন, নিজামউর রহমান লালু, মো. শহিদুল ইসলাম, দিপক কুমার দত্ত, কাজী আসিফুর রহমান মো. নাসিফ ইকবাল, এইচ এম এ সালেক, মো. সামছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর তিন মাস ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে বলেছেন। আমরা সেই কাজ করছি। জোরদারভাবে ড্রেন পরিষ্কার করছি। সরকারি অফিস আদালত স্কুল কলেজ পরিষ্কার পরিষ্কার রাখতে হবে। আপনি আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সবার বাড়ি পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা লাল হাসপাতালে বিনা পয়সায় ডেঙ্গুর চিকিৎসা করাচ্ছি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













