ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০২-১১ ১০:৫৩:৩০
বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ সোমবার৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন।
আগামী ১১ মার্চ এই নির্বাচনে ভোটগ্রহণের দিন ইতোমধ্যে ঠিক হয়েছে।
উল্লেখ্য, একই দিনে স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷
তিন দশক পর আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে, তারপর আর নির্বাচন হয়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













